হুমকিতে জনস্বাস্থ্য
খাদ্যদ্রব্যে প্লাস্টিকের কণা বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও পরিবেশগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মানুষের দৈনন্দিন খাবার, পানীয় এবং এমনকি রান্নার প্রক্রিয়ার মাধ্যমেও প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা শরীরে প্রবেশ করছে। লবণ, মশলায়, বোতলজাত পানি, সামুদ্রিক মাছ, চিংড়ি ও শামুক, চাল, ফল ও সবজি (মাটি ও সেচের পানির মাধ্যমে), প্রক্রিয়াজাত মধু, প্লাস্টিকভিত্তিক